শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

খাগড়াছড়ি জেলা পুলিশের কীট প্যারেড,মাসিক কল্যাণ,অপরাধ পর্যালোচনা সভা অনুষ্টিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ  জেলার সকল ইউনিটের ইনচার্জগণ নিয়ে খাগড়াছড়ি জেলা পুলিশের মার্চ মাসের কীট প্যারেড,মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ)  বেলা ১১ টার দিকে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে কীট প্যারেড ও মাসিক কল্যাণ সভা  অনুষ্ঠিত হয়। এর পর খাগড়াছড়ি পুলিশ সুপার  কার্যালয়ের কনফারেন্স রুমে ফেব্রুয়ারি  মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)।

কীট প্যারেড পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার ক্তা ধর (পিপিএম বার)  ফোর্সদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।খাগড়াছড়ি জেলা পুলিশের সকল সদস্যদের কল্যাণে পুলিশ সুপার মহোদয় বলেন পুলিশ সদস্যদের কল্যাণে সর্বদা বদ্ধ পরিকর। জানিয়ে তিনি আরো বলেন,পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।এই সময় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট থেকে পুলিশ লাইন্সের আবাসন, রেশন, পরিবহন, ডিউটি সংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন সমস্যাসহ তাদের নিকট হতে সমস্যা সমূহের সমাধানের বিষয়ে সকলের ব্যক্তিগত মতামত সমূহ শুনেন এবং সমস্যাগুলো সমাধানের সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেন। 
তিনি সকল অফিসার ও ফোর্সকে পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, সদাচরণ, পেশাদারিত্ব এবং আইন ও বিধি মেনে কাজ করার জন্য নির্দেশ দেন। জেলার অভ্যন্তরীণ আভিযানিক ও দাপ্তরিক  বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় খাগড়াছড়ি জেলা পুলিশের ৪ জন পুলিশ অফিসারকে সার্বিক মূল্যায়নের প্রেক্ষিতে ফেব্রুয়ারী  মাসের জেলার শ্রেষ্ঠ  হিসেবে অত্র মাসের কল্যাণ সভায় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান এর মাধ্যমে পুরষ্কৃত করা হয়।

পুরষ্কার প্রাপ্তরা হলেন-শ্রেষ্ঠ সার্কেল- খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার,  মো. তফিকুল আলম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ – পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম,শ্রেষ্ঠ এসআই-মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক বরকত উল্লাহ, শ্রেষ্ঠ এএসআই- মাটিরাঙ্গা থানার সহকারি পরির্দশক  শাহ নেওয়াজ (পিপিএম),।

খাগড়াছড়ি জেলা পুলিশ কর্তৃক আভিযানিক ও দাপ্তরিক কৃতিত্বর্পূণ কাজে অবদান রাখায় সহকারী পুলিশ সুপার সহ বিভিন্ন পদ-মর্যাদার পুলিশ সদস্যদের বিশেষ পুরষ্কার প্রদান করেন  পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার) মাসিক অপরাধ পর্যালচনা সভায় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার), এসময় বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, মাদক উদ্ধার,পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার এবং চোরাচালান রোধে জেলার সকল অফিসার ইনচার্জদের উদ্দেশ্য মাদক ও চোরাচালান এর বিষয়ে জিরো টলারেন্স নীতিতে তৎপরতার সহিত পুলিশিং কার্যক্রম করার নির্দেশ দেন।

আসামীদের গ্রেফতার সহ লুন্ঠিত বা চোরাইকৃত সম্পত্তির দ্রুততম সময়ে উদ্ধারের জন্য গুরুত্ব আরোপ করেন।কোন ঘটনায় নিরীহ কোন ব্যাক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখার জন্য সকল সার্কেল অফিসার, সকল অফিসার ইনচার্জ ও সকল ফাঁড়ী ইনচার্জদের জোর নির্দেশ প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit