রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা ৯ জুলাই খামেনির জানাজায় অংশ নেবে ২ কোটি মানুষ ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, সর্বোচ্চ সতর্কতা জারি করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? নওগাঁ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা  তীব্র গরমে রানীশংকৈলে অতিমাত্রায় লোডশেডিংয়ে ক্ষুব্ধ গ্রাহকরা । কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

মাটিরাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৩লাখ টাকার চিনি সহ দুই চোরাকারবারি গ্রেফতার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৮০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ বস্তা চিনি ও ১টি ট্রাকসহ মোশারফ হোসেন (২৫),মোমিনুল ইসলাম (১৮) নামের দুই চোরাচালান কারবারিকে  গ্রেফতার  করেছে থানা পুলিশ।

সোমবার (১৮মার্চ). রাত সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গা থানার একটি চৌকস টিম  গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড ১০নং ইসলামপুরস্থ টোল প্লাজার সামনে  বিশেষ অভিযান পরিচালনা করে  ৪৫ বস্তা সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রক্ষিত চিনি,  ও ১টি ট্রাকসহ মোশারফ হোসেন (২৫),মোমিনুল ইসলাম (১৮), দুই চোরাচালান কারবারিকে  গ্রেফতার করা হয়।

মাটিরাঙ্গা থানা পুলিশ জানান,একটি খাগড়াছড়ি পৌরসভার নামীয় বিবিধ কর আদায়ের রশিদ, ১(এক)টি পুরাতন হলুদ ও নীল রংয়ের ট্রাক, যার রেজিঃ নং-ঢাকা মেট্টো ট ২২-৬৩৬২ গাড়ি সহ। ৪৫ বস্তা চিনি আটক করা হয় যাহার প্রতি বস্তার ওজন ৫০ কেজি করিয়া ৪৫টি বস্তায় সর্বমোট=(৫০×৪৫)= ২,২৫০কেজি, যাহার প্রতি কেজি চিনির দাম ১৪০/-টাকা করিয়া সর্বমোট অনুমান মূল্য =(২,২৫০×১৪০) =৩,১৫,০০০/-(তিন লক্ষ পনের হাজার) টাকা, গ্রেফতারকৃত আসামী-মোশারফ হোসেন (২৫), রামগড় পৌরসভার উত্তর গর্জনতলি, ৩নং ওয়ার্ডের বাসিন্দা মীর হোসেন, এর ছেলে।মোমিনুল ইসলাম (১৮), পানছড়ি উপজেলার টিএন্ডটি, ৪নং ওয়ার্ডের বাসিন্দা মশিউর রহমান
এর ছেলে।
খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর, পিপিএম (বার) জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।জানিয়ে তিনি আরো বলেন, জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জেলা পুলিশের প্রতিটি ইউনিট আন্তরিকতার সহিত  কাজ করে যাচ্ছে। মাদক, চোরাচালানের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit