রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

কেশবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজের উঠান বৈঠকে উৎসবের আমেজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৭৮ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেশবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের উঠান বৈঠক গতকাল বিকালে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল দাসপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে কোমরপোল দাসপাড়ায় অধিবাসিরা স্বতস্ফুর্তভাবে উপস্থিত হন। এসময় উঠান বৈঠক জুড়ে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা আমজাদ হোসেন, যুবলীগনেতা শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। উঠান বৈঠকে উপস্থিত ভোটাররা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেশবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান মফিজকে ভোট প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৪/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit