শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ফুলবাড়ী উপজেলা বিএনপির ১৩ নেতা কর্মীর জামিন না মঞ্জুর জেল হাজতে প্রেরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৮৯ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ি, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির ১৩ নেতাকর্মী আটক।ফুলবাড়ী থানা পুলিশের ১/১১ /২৩ এর দায়েরকৃত নাশকতা মামলায় হাইকোর্ট থেকে জামিন নেয় বিএনপি নেতা কর্মীরা। উল্লেখ যে দ্বাদশ সংসদ নির্বাচনে তাদের বিরুদ্ধে মিথ্য মামলা দায়ের করেন আইন প্রযোগ কারী সংস্থ্যা। হাই কোর্টে নেওয়া জামিনের সময় শেষ হয়ে গেলে নিম্ন আদালতে গত সোমবার জামিন নিতে আসলে দিনাজপুর জেলা ও দায়রা জজ মোঃ যাবিদ হোসেন তাদের জামিন নামঞ্জুর করে জেলাতে প্রেরণ করেন।

আটককৃতরা হলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মাওলানা নাবিউল ইসলাম,সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন,উপজেলা বিএনপির সদস্য শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নবাব আলী সরকার,সদস্য সচিব আনোয়ারুল হক, উপজেলা যুবদলের আহবায়ক আবু সাঈদ,

সদস্য সচিব মাহবুব আলম,সিনিয়র যুগ্ন আহবায়ক শিবলী সাদিক,যুগ্ন আহবায়ক জাকিউর রহমান চঞ্চল,যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সাহেব ইসলাম,শিবনগর ইউপি যুবদলের সভাপতি কিবরিয়া। আটককৃত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও সাবেক ছাত্র নেতারা।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৪/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit