শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ফুলবাড়িতে আমরা করব জয়’র উদ্যোগে শিশুদের নিয়ে শিশু দিবস পালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১০৭ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ি, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন ব্যতিক্রমী কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সরকার অনুমোদিত সামাজিক ও মানবিক সংস্থা আমরা করব জয়।গত রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।বিকাল ৫ টায় জাতীয় শিশু দিবস উপলক্ষে পৌরএলাকার কাটাবাড়ী গ্রামে শিশুদের নিয়ে আয়োজিত ব্যতিক্রমী এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ। এতে বক্তব্য রাখেন সহসভাপতি পলাশ দাস বাপ্পী, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কংকনা রায়, সদস্য শ্রেয়াস রুমান, আরিয়ান বাবু প্রমুখ।আলোচনা শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অর্ধশত বিভিন্ন বয়সী শিশুর অংশগ্রহণে কেক কাটা হয়।পরে ওইসব শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। শেষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন সংস্থার সদস্যরা।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৪/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit