বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

মীমের পরীক্ষা দেয়াসহ যাবতীয় বিষয় দেখার আশ্বাস জবি উপাচার্যের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আরেক শিক্ষকের বিরুদ্ধ যৌন হয়রানির অভিযোগ এনেছেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ছাত্রী কাজী ফারজানা মীম। তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। সোমবার দুপুরে ডিবি কার্যালয়ে এসে শিক্ষার্থী এ অভিযোগ করেন। অভিযুক্ত শিক্ষক আবু সাহেদ ইমন। তিনি ফিল্ম ও টেলিভিশন বিভাগের শিক্ষক।

অভিযোগের বিষয়ে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম গণমাধ্যমে বলেন, আমার নির্দেশে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সব ডিন ওই বিভাগে চেয়ারম্যানের সঙ্গে মিটিং করেছেন। মীম যেন পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা নেয়া হচ্ছে। মীমের প্রতিটি বিষয় আমরা দেখবো।
অভিযুক্ত শিক্ষক ছুটি না নিয়েও বিদেশ ভ্রমণ করেছেন। তার বিরুদ্ধে বর্তমানে দুইটি তদন্ত কমিটির তদন্তের কাজ চলমান।

এর আগে অভিযোগ দেয়া শেষে বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে কাজী ফারজানা মীম গণমাধ্যমে বলেন, আমার বিভাগের শিক্ষক আবু সাহেদ ইমন আমাকে যৌন হেনস্তা করেছেন। অভিযোগ দিলে বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক আবু সাহেদ ইমন আমাকে সেটি তুলে নিতে নানাভাবে চাপ দিতে থাকেন। এতে আমি রাজি না হওয়ায় তারা আমাকে হাত-পা কেটে হত্যা করাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেন। আমাকে এক ঘরে করে দেয়া হয়। আমাকে বিভিন্ন পরীক্ষায় শূন্য শূন্য নম্বর দিয়ে ফেল করানো হয়। আমার অনার্সের ফাইনাল ভাইভায় আমাকে ফেল করানো হয়।

তিনি জানান, ২০২১ সালে আবু সাহেদ ইমন তাকে যৌন হেনস্তা করেন। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে তার জীবনে নেমে আসে নানা নির্যাতনের খড়গ। সম্প্রতি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় যৌন হয়রানি ও নানা নিপীড়নের বিরুদ্ধে এই শিক্ষার্থী সোচ্চার হন। সেখানেই অবন্তিকার ব্যাপারে কথা বলতে গিয়ে নিজের প্রসঙ্গও আসে। 

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৪/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit