মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

কনকাশন বদলি তামিমেই জয়ের স্বপ্ন বাংলাদেশের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : ফিল্ডিংয়ে পাওয়া চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে পড়েন সৌম্য সরকার। এতে চট্টগ্রামে সিরিজের নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে সৌম্যর কনকাশন বদলি হিসেবে ব্যাটিংয়ে নামেন স্কোয়াডে থাকা তৃতীয় ওপেনার তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না এই বাঁহাতি ব্যাটার, এদিকে ওয়ানডে সিরিজে দলে থাকলেও মেলেনি প্রথম দুই ওয়ানডেতে সুযোগ। শেষমেশ সতীর্থের চোটে ব্যাটিংয়ের সুযোগ তামিমের এবং সেটি বেশ ভালোভাবেই কাজে লাগান তিনি। 

শুরুর চার ব্যাটার সাজঘরে ফিরলেও থিতু হয়ে দারুণ খেলে চলেছেন তামিম। ৮৪ রানে আছেন অপরাজিত। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য বাকি ২৫ ওভারে দরকার আরও ১১১ রান। হাতে আছে ৬ উইকেট। 

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে জানিথ লিয়ানাগের সেঞ্চুরিতে ২৩৫ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো পেয়েছিল বাংলাদেশ। তামিমের শুরুটা ছিল অনেকটা টি-টোয়েন্টি মেজাজের। তবে বেশিক্ষণ টিকতে পারেননি এনামুল হক বিজয়। দলীয় ৫০ রানের মাথায় ফেরেন লাহিরু কুমারার বলে। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit