বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

আবারও বেড়েছে আলুর দাম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি ২৯টি ভোগ্যপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। এখন উল্টো আলুর দাম বেড়েছে। সরকার নির্ধারিত দাম ২৮ টাকা হলেও গত দুই দিনে কেজিতে ৫ টাকা বেড়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। যা কয়েকদিন আগেও বিক্রি হয়েছে ৩৫ টাকায়।

রবিবার রাজধানীর মালিবাগ, শান্তিনগর ও হাতিরপুল বাজারে গিয়ে দেখা গেছে, সাদা ও লাল দুই ধরনের আলু বিক্রি হচ্ছে যথাক্রমে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।

ব্যবসায়ীরা বলছেন, হিমাগারগুলো থেকে বাজারে আলুর সরবরাহ কমেছে। ফলে পাইকারি বাজারে প্রতি কেজি আলুর দাম ৩-৪ টাকা বেড়ে গেছে। এতে খুচরা বাজারেও দাম বেড়েছে।

মালিবাগ কাঁচাবাজারের এক দোকানি বলেন, পাইকারি বাজারে আলুর দাম বাড়ায় খুচরায় এই পণ্যের দাম বেড়েছে। দুই দিন আগেও প্রতি কেজি আলু ৩৫ টাকায় বিক্রি করেছি। কিন্তু এখন তা ৪০ টাকার নিচে বিক্রি করা সম্ভব হচ্ছে না। এভাবে চলতে থাকলে অল্প কয়েক দিনের মধ্যে আলুর দাম আরও বেশি বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন এই ব্যবসায়ী।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এক মাস বন্ধের পর গত ৯ মার্চ আবারও বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। এখন পর্যন্ত বন্দর দিয়ে ৩ দিনে ৭টি ট্রাকে ১৫৬ টন আলু আমদানি হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit