শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

আল শিফা হাসপাতালে ফের অভিযান চালাচ্ছে ইসরায়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকার আল শিফা হাসপাতালকে ঘিরে ফের অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হাসপাতাল এলাকায় বিমান হামলা হয়েছে।

ইসরায়েলের দাবি, হামাসের জ্যেষ্ঠ নেতারা হাসপাতালটি ব্যবহার করছেন।

আল শিফা গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল। গত বছরের নভেম্বরেও ইসরায়েলি সেনাবাহিনী ওই হাসপাতাল প্রাঙ্গণে অভিযান চালিয়েছিল। এ নিয়ে তখন আন্তর্জাতিক সম্প্রদায় ক্ষোভ জানিয়েছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনারা এখন শিফা হাসপাতাল এলাকায় সংক্ষিপ্ত অভিযান চালাচ্ছে।  হামাসের জ্যেষ্ঠ সন্ত্রাসীরা হাসপাতালটি ব্যবহার করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হচ্ছে।

গাজা নগরীর পার্শ্ববর্তী এলাকা আল রিমালে আল শিফা হাসপাতালের অবস্থান। গাজা নগরীর প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, আল রিমাল এলাকায় বিমান হামলা হয়েছে। আল শিফা হাসপাতালের চারপাশ ট্যাংক দিয়ে ঘেরাও করে ফেলা হয়েছে।

গাজা উপত্যকায় হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া কয়েক হাজার ফিলিস্তিনি ওই হাসপাতালের আশ্রয়ে আছে।

গাজা উপত্যকায় হামাসের গণমাধ্যম কার্যালয় থেকে এ অভিযানের নিন্দা জানানো হয়েছে। তারা বলেছে, ‘ট্যাংক, ড্রোন ও অস্ত্র নিয়ে যেভাবে শিফা হাসপাতাল প্রাঙ্গণে অভিযান চালানো হচ্ছে এবং ভেতরে গুলি ছোড়া হচ্ছে তা যুদ্ধাপরাধ।

ইসরায়েল বারবারই অভিযোগ করে আসছে, ওই হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্র থেকে হামাস সামরিক কর্মকাণ্ড চালাচ্ছে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগটি অস্বীকার করছে।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit