রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

সাজঘরে ফিরলেন থিতু হওয়া আসালাঙ্কা, ধুঁকছে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিপজ্জনক হওয়ার আভাস দেওয়া জুটি ভাঙলেন মুস্তাফিজুর রহমান। অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি উইকেটের পেছনে ক্যাচ দিলেন চারিথ আসালাঙ্কা।

৫ চারে ৪৬ বলে ৩৭ রান করে ফিরলেন আসালাঙ্কা। তার বিদায়ে ভাঙল জানিথ লিয়ানাগের সঙ্গে গড়া ৪৩ রানের জুটি। ২৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১১৭ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান দুনিথ ওয়েলালাগে। লিয়ানাগে ২৯ বলে ২৩ রানে অপরাজিত।

আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ দল। সিরিজে ১-১ সমতা হওয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। আগের দুটি ম্যাচ দিবারাত্রির হলেও এটি হচ্ছে সকাল ১০টা থেকে। 

এদিন টস হেরে বোলিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে উইকেট এনে দেন তাসকিন আহমেদ। সাজঘরে ফেরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাথুম নিসাঙ্কাকে। বল ডিফেন্ড করতে গিয়ে পায়ে লাগিয়ে বসেন নিসাঙ্কা, জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিতে যেয়েও নেননি শেষ পর্যন্ত। ১ রানে ফেরেন নিসাঙ্কা, শুরুতেই উইকেট পায় বাংলাদেশ।

এরপর নিজের দ্বিতীয় ওভারে তাসকিন ফেরান পাথুম নিসাঙ্কাকে। দলীয় চতুর্থ ওভারে আবার বোলিংয়ে এসে বাজিমাত করেন এই ডানহাতি পেসার। আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দোকে আউট করেন মাত্র ৪ রানে। চতুর্থ বলে এক্সট্রা কাভারের দারুণ চারের পর খোঁচা দিয়ে বসেন আভিস্কা। সহজেই সেটি তালুবন্দি করেন মুশফিক।

প্রথম দুই ওয়ানডেতে সুযোগ পাননি। তরুণ পেসার তানজীম হাসান সাকিব ইনজুরিতে ছিটকে যাওয়ায় সুযোগ মেলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে। প্রথম পাওয়ার প্লে শেষে আক্রমণে এসে নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাফল্য পান মুস্তাফিজুর রহমান। দারুণ ভেতরে ঢোকা ডেলিভারিতে তিনি কট বিহাইন্ড করলেন সাদিরা সামারাউইক্রামাকে। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ১৪ রান করেন তিনি।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit