রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

দূর্গাপুর হাইস্কুলের সভাপতি হলেন সাংবাদিক শাহ্ জালাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৪৪ Time View

স্টাফ রিপোর্টার, মনিরামপুর(যশোর) : মনিরামপুর পৌরশহরের দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি হলেন জনপ্রিয় অনলাইন পোর্টালের সম্পাদক শাহ্ জালাল। প্রিজাইডিং অফিসার ও উপজেলার একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক আবুল বাশার ফিরোজ জানান, শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রিজাইডিং অফিসার ও একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেনের সভাপতিত্বে সভাপতি নির্বাচন সম্পন্ন হয়। এসময় আট সদস্যের(অভিভাবক ও শিক্ষক সদস্য) মধ্যে সাতজন উপস্থিত হন।

নির্বাচনে সর্বসম্মতিক্রমে শাহ্ জালালকে নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। নব নির্বাচিত সভাপতিকে পরে ফুলেল শুভেচ্ছা জানান প্রিজাইডিং অফিসার মাসুদ হোসেন, এসএম ইয়াকুব আলী এমপির ছোটভাই কবি ওলিয়ার রহমান, দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার ফিরোজসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী।

নব নির্বাচিত সভাপতি শাহ্ জালাল সকলের সহযোগীতায় এবং স্থানীয় এমপির প্রচেষ্টায় অতি শিঘ্রই বিদ্যালয়ে নতুন ভবন নির্মান, লেখাপড়ার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়ন সাধিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ওই রাতেই কমিটির পক্ষ থেকে সভাপতি ও প্রধান শিক্ষকের নেতৃত্বে স্থানীয় সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ইয়াকুব আলী বলেন, অচিরেই বিদ্যালয়টি পরির্দশন করে নতুন ভবন নির্মানসহ সার্বিক উন্নয়ন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit