সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

গুইমারা রিজিয়নের উদ্যোগে ইফতার সামগ্রী  আর্থিক সহায়তা,ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১২৪ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশ এর মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট্র বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও  জাতীয় শিশু দিবস উদযাপন  উপলক্ষে খাগড়াছড়ি জেলার ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা, ইফতার সামগ্রী বিতরণ, সেলাই মেশিন, সৌর বিদ্যুৎ ও ডেউটিন বিতরন সহ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

রোববার (১৭মার্চ) দুপুরের দিকে  গুইমারা রিজিয়ন এর আয়োজনে গুইমারা সরকারী কলেজ মাঠে ইফতার সামগ্রী আর্থিক সহায়তা,ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

এ সময় লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল এ.এইচ.এম জুবায়ের, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান, রিজিয়নের বিএম মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা উপস্থিত ছিলেন।

গুইমারা রিজিয়নের আওতায় ২শ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী, ৩শ জনকে চিকিৎসা সেবা, ১০টি পরিবারকে সোলার প্যানেল, ২০টি পরিবারকে সেলাই মেশিন, ১০টি পরিবারকে ঢেউটিন, ৫০টি পরিবারকে চিকিৎসা জন্য আর্থিক সহযোগীতা ও ১০ টি মসজিদ ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit