সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিশুদের জন্য শেখ হাসিনার অবদান অপরিসীম- পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১১৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, আগামি প্রজন্মকে আথুনিক শিক্ষায় শিক্ষিত এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ করে ২০৪১ সালে একটি সুন্দর জাতি উপহার দেয়ার জন্যই জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বাংলাদেশের শিশুদের জন্য শেখ হাসিনার অবদান অপরিসীম। 

রোববার (১৭মার্চ) খাগড়াছড়ি  টাউন হলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন।এর আগে সকালে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা জেলা প্রশাসন, দলীয় সংগঠন ও বিভিন্ন পেশাজীবীদের সাথে নিয়ে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। 

প্রধান অতিথি,র বক্তব্যে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, জাতীয় শিশু দিবস জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত। এ প্রজন্মকে শক্তিশালী রূপে গড়ে তোলার দায়িত্ব আপনার, আমার সবার। স্বাধীনতা সংগ্রামে নিরীহ মানুষের সীমাহীন ক্ষতি করেছিল। দেশের মানুষকে দ্বিধা দ্বন্দের মধ্যে রেখেছিল। সমাজের এধরনের দুর্বৃত্ত শ্রেণি ও হায়েনাদের কাছ থেকে নিজেদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা যেভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি, অনুরূপভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।  তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা চান আজকের শিশু আগামিতে দেশ পরিচালনায় অনন্য ভূমিকা পালন করবে। সে লক্ষ্য অর্জনে শিশুদের স্নেহ, ভালোবাসা দিয়ে উন্নত নাগরিক হিসেবে বড় করে তোলার পরিবেশ করে দেওয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে  সামনের ২০৩০ এর এসডিজি অর্জনে আমরা সফল হবোই এবং ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতেও আমাদের কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। 

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে এসময় খাগড়াছড়ি  পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম,  সহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit