শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যােগে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৯৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যােগে আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।রোববার (১৭মার্চ)  সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে  আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।
এর আগে সকালে মাটিরাঙ্গা উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে  জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন,মাটিরাঙ্গা থানা, বীর মুক্তিযোদ্ধা, পৌরসভা,উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন,স্কুল, কলেজ,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।স্বাগত বক্তব্যে রাখেন, মাটিরাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো.শাহ আলম।

মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন এর সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ  (ওসি) কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম, সাবেক সহকারী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তি মো.হানিফ হাওলাদার, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন।

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ,মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আশরাফুল আলম সিরাজী, মাটিরাঙ্গা পৌরসভার  সাবেক পৌর কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা মো.আবুল হাশেম,মাটিরাঙ্গা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক,   মাটিরাঙ্গা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.আতাউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি,  মাটিরাঙ্গা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ,সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর এর কর্মকর্তাবৃন্দ বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭মার্চ এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।স্কুলে পড়ার সময় অন্যায়ের প্রতিবাদ করে খেটেছেন জেলও।মহানায়কের জন্মদিন উপলক্ষ্যে সারা দেশে দিনটি জাতীয় শিশু  দিবস হিসেবে উদযাপিত হয় ।
  
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন,সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৪,/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit