সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যােগে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১১২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যােগে আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।
রোববার (১৭মার্চ)  সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে  আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।
এর আগে সকালে মাটিরাঙ্গা উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে  জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন,মাটিরাঙ্গা থানা, বীর মুক্তিযোদ্ধা, পৌরসভা,উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন,স্কুল, কলেজ,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্বাগত বক্তব্যে রাখেন, মাটিরাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো.শাহ আলম।
মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন এর সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ  (ওসি) কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম, সাবেক সহকারী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তি মো.হানিফ হাওলাদার, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন।
অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ,মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আশরাফুল আলম সিরাজী, মাটিরাঙ্গা পৌরসভার  সাবেক পৌর কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা মো.আবুল হাশেম,মাটিরাঙ্গা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক,   মাটিরাঙ্গা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.আতাউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি,  মাটিরাঙ্গা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ,সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর এর কর্মকর্তাবৃন্দ বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭মার্চ এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।স্কুলে পড়ার সময় অন্যায়ের প্রতিবাদ করে খেটেছেন জেলও।মহানায়কের জন্মদিন উপলক্ষ্যে সারা দেশে দিনটি জাতীয় শিশু  দিবস হিসেবে উদযাপিত হয় ।

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন,সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৪,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit