বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিনে  মানবিক সহায়তা প্রদান।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৫৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট্র বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে মাটিরাঙ্গা জোনের উদ্যােগে  বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার  (১৭ মার্চ)  সকাল ১০টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গা জোনের উদ্যােগে  জোনের আওতাধীন অসহায় হতদরিদ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিম খানায় বিশেষ মানবিক সহায়তার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো. কামরুল হাসান, পিএসসি। 
এসময় মাটিরাঙ্গা জোনের জোন উপ-অধিনায়ক  মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন। মানবিক সহায়তার মধ্যে পলাশপুর মহিলা এতিমখানায় ৭৫ জন এতিমদের মাঝে ইফতার সামগ্রী ও অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে প্রত্যেকটি পরিবারকে ইফতার সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১ কেজি লবণ ও ১ কেজি তৈল বিতরণ করা হয়।
এছাড়াও মোহাম্মদপুর জামে মসজিদে ১টি মাইক, দারুস সুন্নাহ এতিমখানা এন্ড মাদ্রাসা এবং মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলে বিভিন্ন রকমের খেলাধুলা সামগ্রী প্রদান করা হয়। জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে। 
প্রধান অতিথি,র বক্তব্যে মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার  লেঃ কর্ণেল মো. কামরুল হাসান, পিএসসি বলেন,বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit