বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র, প্রাণ গেল ৩ জনের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হওয়া যুক্তরাষ্ট্রের কয়েক স্থানের ধ্বংসাবশেষ দেখেই বোঝা যায় ঝড়ের তীব্রতা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে শক্তিশালী টর্নেডো আঘাত হানলে ওহাইওর লোগান কাউন্টি, কেন্টাকি ও ইন্ডিয়ানাতে হতাহত হয় বেশ কয়েকজন। 

 
ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাস থেকে প্রায় ৭০ মাইল দূরে ইন্ডিয়ান লেকের কাছে একটি ট্রেলার পার্কে হতাহতের সংখ্যা বেশি হওয়ার তথ্য জানিয়েছে লোগান কাউন্টি কর্তৃপক্ষ। একইসঙ্গে মৃতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
 
ইন্ডিয়ানা রাজ্যের র‍্যান্ডলফ ও উইনচেস্টার শহরের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে পুরোপুরি ধ্বংস হয়েছে গির্জাসহ বিভিন্ন স্থাপনা। ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন রাজ্যের বিভিন্ন এলাকার হাজার হাজার বাসিন্দা এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। টেক্সাস, জর্জিয়া, আলাবামাসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থানে টর্নেডোর সতর্কতা জারি করেছে ঝড় পূর্বাভাস কেন্দ্র।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit