বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

২০ বছর পর পাকিস্তানের মাঠে ত্রিদেশীয় সিরিজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর হামলা হওয়ায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল ৬ বছর। ওই ঘটনার পর ২০১৫ সালে জিম্বাবুয়ে প্রথম দেশটিতে সফর করে। তবে বড় ক্রিকেট দলগুলোর পাকিস্তানে যেতে সময় লেগেছে আরও। 

পিএসএলের বদৌলতে ২০১৮ সালের পর পাকিস্তান ক্রিকেটের চিত্র পাল্টেছে। ভারত ছাড়া বিশ্বের প্রায় সব বড় দলই গত ৬ বছরে দেশটিতে সফর করেছে। তবে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি পাকিস্তান। সর্বশেষ এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতের প্রতিবাদে পাকিস্তান চারটির বেশি ম্যাচ আয়োজন করতে পারেনি। এবার পাকিস্তান আয়োজন করতে যাচ্ছে ত্রিদেশীয় টুর্নামেন্ট। 

২০ বছর পর পাকিস্তানে হতে যাচ্ছে ত্রিদেশীয় কোনো সিরিজ। পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফির আগে ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে এই ত্রিদেশীয় টুর্নামেন্ট। পিসিবি জানিয়েছে, সিরিজ আয়োজনের জন্য আইসিসির পক্ষ থেকে অনুমোদন দেয়া হয়েছে।   
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আজ দুবাইয়ে পিসিবি চেয়্যারম্যান মহসিন নাকভি, দক্ষিণ আফ্রিকার লসন নাইডো ও নিউজিল্যান্ডের রজার টুজের মধ্যে সফল আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
২০০৪ সালে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান। আর দেশটিতে সর্বশেষ আইসিসি ইভেন্ট হয়েছে ১৯৯৬ সালে। আগামী বছর পাকিস্তান ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে চায়। তারই আগে এই ত্রিদেশীয় সিরিজটি প্রস্তুতির কাজে আসবে পিসিবির। এই বিষয়ে কথা বলেছেন পিসিবি চেয়্যারম্যান মহসিন নাকভি।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজটি রোমাঞ্চকর হবে, অনেক দিন পর পাকিস্তান এমন টুর্নামেন্ট আয়োজন করবে। পিসিবি ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের অপেক্ষায় আছে, ঘরের মাঠে সেরা ৮ দলের টুর্নামেন্টের আয়োজক হওয়া অত্যন্ত আনন্দের।’  

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/সকাল ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit