রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

মনিরামপুরে প্রাইভেটের ধাক্কায় কৃষক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৯৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুরে(যশোর) : যশোরের মনিরামপুরে পেছন থেকে প্রাইভেটের ধাক্কায় রবিউল ইসলাম নামে এক কৃষক নিহত হয়। গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে চিনাটোলা এলাকার বকুলতলায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে চালকসহ ঘাতক প্রাইভেটকারটি পালিয়ে যায়। নিহত কৃষক রবিউল ইসলাম(৩৬) উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জামলা গ্রামের মশিয়ার রহমানের ছেলে।এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, দুই ছেলে-মেয়ের জনক রবিউল ইসলাম শুক্রবার সকাল ১১ টার দিকে বাড়ি থেকে বাইসাইকেলযোগে চিনাটোলা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বকুলতলায় পৌছলে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলামের মৃত্যু হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী মাসুদ জানান, এ ঘটনায় কেউ অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৪/সন্ধ্যা ৬:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit