শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৯৩ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর এলাকা থেকে ৭০ পিস ট্যাপেন্টাডলসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শুক্রবার সকালে র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আক্কেলপুরের রুকিন্দিপুর এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫৩), জয়পুরহাট সদরের মধ্য জামালপুর এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৮), একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সানোয়ার হোসেন (৩৬) ও আক্কেলপুরের জগদীশপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে আবু তাহের (৪৫)।

‍ৃর‌্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রুকিন্দিপুর এলাকায় অভিযান চালায়। এসময় ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনার সময় হাতেনাতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এদের মধ্যে আসামি সাইফুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রফিক, সানোয়ার ও আবু তাহেরের মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit