মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস  উদযাপন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৬৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি.এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। শুত্রুবার (১৫মার্চ) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী, র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।

এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ,মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শেখ আশরাফ উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,পবিত্র রমজান মাসে জিনিস পত্রের দাম বৃদ্ধি করে বাজারে অসহনশীল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। পন্য মজুদ করে বাজারে সংকট তৈরি করবে যারা তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং  জেল জরিমানা করা হবে।ব্যবসায়িকদের সীমিত লাভে পন্য বিক্রি করার জন্য আহবান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৪,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit