রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

চৌগাছায় ফেন্সিডিলসহ আটক-১, ইয়াবা উদ্ধার

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৪৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ৪৮ বোতল ফেনসিডিলসহ মিলন হোসেন (২৮) নামে এক জন আটক। এ সময় উপজেলার আন্দুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রনের উপ-পরিচালক শেখ আবুল কাশেমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপ-পরিচালক শেখ আবুল কাশেম বলেন,এদিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইন্দ্রোপুর গ্রামে অভিযান চালিয়ে মিলন হোসেনকে ৪৮ বোতল ফিনসিডিলসহ আটক করা হয়। আটক মিলন হোসেন ইন্দ্রোপুর গ্রামে পরে আব্দুল মজিদের ছেলে। পরে আন্দুলিয়া গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে বাবলুর রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে তার বসত ঘর থেকে ৬৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রনের লোকজনের উপস্থিতি বুঝতে পেরে বাড়ীর মালিক বাবলুর রহমান সটকে পড়েন। এ ঘটনায় চৌগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক আসামীকে আদালতে পাঠানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit