বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

‘মঙ্গলগ্রহকে উপনিবেশ না করে পৃথিবীকে রক্ষা করুন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার (১৩ মার্চ) বলেছেন, ‘মঙ্গলগ্রহের উপনিবেশ করার স্বপ্ন দেখার আগে অবশ্যই পৃথিবীকে রক্ষা করতে হবে। এমনকি পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ এবং লাগামহীন জলবায়ু পরিবর্তন হলেও পৃথিবীর তুলনায় লাল গ্রহটি বাসযোগ্য হতে পারে না।’

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি নবায়ণযোগ্য জ্বালানি সম্মেলনে বক্তৃতাকালে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট সিলিকন ভ্যালির কথা উল্লেখ করে বলেন, ‘সেখানে অনেক ধনকুবের রয়েছেন, যাদের মধ্যে অনেকেই মহাকাশযান তৈরি করছেন, যা মানুষকে মঙ্গলগ্রহে নিয়ে যেতে পারে।’

 রয়টার্স জানিয়েছে তিনি আরও বলেন, ‘যখন আমি শুনি যে, কিছু লোক মঙ্গলগ্রহে উপনিবেশ স্থাপনের পরিকল্পনার কথা বলছে কারণ পৃথিবীর পরিবেশ এতটাই অবনতি হতে পারে যে এটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে, তখন আমি তাদের দিকে তাকাই এবং বলি, আপনি কী বলছেন?’

ঘণ্টাব্যাপী আলোচনায় ওবামা ২০০৯ সাল থেকে ২০১৭ সালের মধ্যে হোয়াইট হাউসে তার জলবায়ু রেকর্ড নিয়ে আলোচনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit