ডেস্ক নিউজ : বেলা ৩টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুরো ঢাকাতেই বৃষ্টি হচ্ছিল। হঠাৎ শুরু হওয়া এই বৃষ্টিতে বেশ বিপাকেই পড়েছেন নগরবা·সী। বিশেষ করে ৩টায় অফিস ছুটি হয়েছে। এসময় সবাই বের হবেন ঘরে ফেরার উদ্দেশ্যে। কিন্তু বৃষ্টির কারণে অধিকাংশ কর্মজীবী আটকে পড়েছেন। আর যারাও বা বের হয়েছেন তারাও ভিজে ভিজে গন্তেব্যে ফিরছেন।
এছাড়া সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকায় সকাল থেকেই তীব্র জ্যামের দেখা মিলেছে। এরমধ্যে বৃষ্টি জ্যামের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে। তবে, চলতি গ্রীষ্ম মৌসুমে রাজধানীতে বৃষ্টির দেখা পাওয়ায় অনেকের মধ্যে স্বস্তির দেখা মিলেছে।
এছাড়া, আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত আজ ৯টা থেকে দেয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/বিকাল ৩:৩৪