মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

গাজায় যুদ্ধে হেরে গেছে ইসরাইল: হিজবুল্লাহ নেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল গাজায় ‘যুদ্ধে হেরে গেছে’ বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ। বুধবার এক টেলিভিশন ভাষণে এমন মন্তব্য করেছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির। নাসরুল্লাহ বলেন,’ইসরাইলের সেনাবাহিনী আজ সব ফ্রন্টে ক্লান্ত এবং অবসন্ন। তাদের হতাহতের সংখ্যা ঘোষণার চেয়ে অনেক বেশি’ বলে মন্তব্য করেন তিনি। 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে নাসরুল্লাহ বলেন, ‘এমনকি এখন যদি আপনি দক্ষিণ গাজার রাফাহতে প্রবেশ করেন, তা হলেও আমি বলব— আপনি যুদ্ধে হেরে গেছেন। সব গণহত্যা সত্ত্বেও হামাস বা গাজার প্রতিরোধকে আপনি নির্মূল করতে পারবেন না। গণহত্যা, ধ্বংস এবং নিহতের মুখেও গাজার জনগণ শক্তি ও সাহসের সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ‘

টেলিভেশন ভাষণে হাসান নাসরুল্লাহ আরও বলেন, ‘এমনকি ইসরাইলের বিশেষজ্ঞরাও অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের সৃষ্ট ক্ষতি স্বীকার করেছেন। ‘ছয় মাস যুদ্ধের পর, হিব্রু রাষ্ট্র একটি একক বিজয় অথবা একটি একক উদ্দেশ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে’ বলেও জানিয়েছেন তিনি। ‘অপারেশন আল-আকসা ফ্ল্যাড’ এবং উত্তর ফ্রন্টে লেবাননের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ইসরাইলের সেনাবাহিনীতে পর্যাপ্ত সৈন্য নেই’ বলেও জানান নাসরুল্লাহ। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit