বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান ডিআইজির নরসিংদীতে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড পারিবারিক ঐক্যেই কমেছে ভারতের দারিদ্র্য, ধুঁকছে অন্যরা সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: নাহিদ ‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী? হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নতুন যুদ্ধ ট্যাংক ‘চালিয়ে’ চমকে দিলেন কিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (১৪ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। কেসিএনএ প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, একটি কালো চামড়ার জ্যাকেট পরা কিম ট্যাংক মহড়ায় ক্যামোফ্লেজ-ইউনিফর্মধারী সৈন্যদের স্যালুট গ্রহণ করেছেন এবং একটি ফিল্ড কমান্ড পোস্ট থেকে লাইভ-ফায়ার ‘ট্রেনিং মার্চ’ মহড়া দেখেছেন। এ সময় শীর্ষ জেনারেলরা কিমের পাশে ছিলেন। 

কেসিএনএ বলছে, ‘ট্যাংক সম্পর্কে ক্রুদের বর্ণনার পরে কিম একটি নতুন ধরনের প্রধান যুদ্ধ ট্যাংকে উঠে ড্রাইভিং লিভারের নিয়ন্ত্রণ নেন এবং ট্যাংকটি নিজেই চালিয়ে যান।’দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার নিন্দা জানিয়ে আসছে পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া। 
 
কেসিএনএ আরও বলেছে, নতুন ধরনের প্রধান যুদ্ধ ট্যাংক ‘সফলভাবে চমৎকার হামলার ক্ষমতা’ প্রদর্শন করার বিষয়ে কিম অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। এসময় উত্তর কোরিয়ার নেতা ‘আধুনিক যুদ্ধ ট্যাংকম্যানদের’ ভূমিকা ও কর্তব্যের গুরুত্ব এবং সেইসঙ্গে ‘একটি প্রকৃত যুদ্ধের অনুকরণ’ করে নিবিড় অনুশীলন করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit