রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১০৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) :যশোরের চৌগাছায় ১০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নয়ত জাতের পাট বীজ বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যৌথ আয়োজিত এ পাট বীজ বিতরণ অনুষ্ঠান করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুম্মিতা সাহা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাব্বির হুসাইন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, উপসহকারী কৃষিকর্মকর্তা আমিনুর রহমান, সাইফুল ইসলাম, রাশেদুল ইসলাম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও সুবিধাভোগী স্থানীয় কৃষক কৃষাণীরা।

২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে এক বিঘা জমি চাষের জন্য এক কেজি করে বিনামূল্যে ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার মোট ১০০০ জন কৃষককে বিজেআরআই তোষাপাট-৮ জাতের বীজ বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৪/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit