স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে প্রাইম ব্যাংক ৭১ রানে জয় পেলেও ব্যাট হাতে মাত্র ১৭ রান করতে পেরেছিলেন ওপেনিংয়ে নামা তামিম। তবে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সবাইকে অবাক করে ওপেনিংয়ে নামেননি তামিম।
বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এদিন প্রাইম ব্যাংকের হয়ে টস করতেও নামেননি তামিম। তার বদলে টস করেন মোহাম্মদ মিঠুন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।
তামিমের বদলে এদিন ওপেনিং করতে নামেন শাহাদাত হোসেন দিপু এবং পারভেজ ইমন। দুই তরুণের ওপেনিং জুটি এদিন অবশ্য দারুণ সফলতা দেনে দিয়েছে। ম্যারাথন জুটি গড়ে দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। সম্ভাবনাময় এই দুই ব্যাটার ওপেনিং জুটিতে যোগ করেন ২৪৬ রান। ১১১ বলে ১০ চার ও চার ছক্কায় ১১৯ রান করে ফেরেন দিপু।
কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/বিকাল ৩:২১