বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান ডিআইজির নরসিংদীতে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড পারিবারিক ঐক্যেই কমেছে ভারতের দারিদ্র্য, ধুঁকছে অন্যরা সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: নাহিদ ‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী? হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মারা গেলেন লোহার ফুসফুসে ৭০ বছর কাটানো পল আলেক্সান্ডার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিনি পরিচিত ছিলেন ‌‘দ্য ম্যান ইন দ্য আয়রন লাং’ নামে। তার এই নামকরণ করা হয়েছিলো শরীরে বিশেষ কায়দায় জুড়ে দেয়া লোহার ফুসফুসের কারণে।

সেই ধাতব আবৃত জীবন ছেড়ে ৭৮ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন পল আলেক্সান্ডার। 

১৯৫২ সালে তার বয়স যখন ছয়, তখন পোলিও রোগে আক্রান্ত হন পল। আর তাতেই গলার নীচ থেকে শরীরের বাকি অংশ প্যারালাইজড বা অবশ হয়ে যায় তার।

এই কারণে স্বতন্ত্রভাবে শ্বাস নেওয়ার সক্ষমতাও হারিয়ে ফেলেন পল। সমাধান খুঁজতে পলের জন্য একটি মেটাল সিলিন্ডার বানান চিকিৎসকরা। আর সেই সিলিন্ডারেই কেটে গেছে পলের বাকি জীবন। 

তিনি একজন আইনবিষয়ক ডিগ্রিধারী, করতেন আইনের চর্চাও। তিনি একটি স্মৃতিকথাও বের করেছিলেন। 

তহবিল সংগ্রহের দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছেন, ‘পল কলেজে গিয়েছেন, তিনি আইনজীবী হয়েছেন এবং বই লিখেছেন।’ ‘পল ছিলেন অবিশ্বাস্য রোল মডেল।’

তার ভাই ফিলিপ আলেক্সান্ডার বলেছেন, তিনি ছিলেন উষ্ণ অভ্যর্থনা জানানো মানুষ। তার হাসি ছিলো চওড়া। আর সেই হাসি সহজেই মানুষকে উদ্বুদ্ধ করতো।

ফিলিপ বলেছেন, ‘তিনি আমার কাছে স্বাভাবিক ভাইয়ের মতোই ছিলেন। আমরা লড়াই করতাম, খেলতাম। আমরা একসাথে কনসার্টে যেতাম। সে ছিল স্বাভাবিক ভাইয়ের মতো।’ 

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৪/ দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit