সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

প্রথম রমজানে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করেছেন মানবিক পুলিশ সুপার  মুক্তা ধর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১২৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :পবিত্র মাহে রমজানের প্রথম রমজানে এতিম খানার শিক্ষার্থীদের সাথে ইফতার করেছেন খাগড়াছড়ি জেলার মানবিক পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)।গতকাল মঙ্গলবার (১২ মার্চ )সন্ধ্যার দিকে  খাগড়াছড়ি জেলার  পূর্ব ইসলামপুর দারুলউলুম আলিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায়, খাগড়াছড়ি  জেলার পুলিশ সুপার   মুক্তা ধর পিপিএম (বার)  এর  উদ্যোগে এতিম  শিক্ষার্থীদের জন্য  ইফতার এর আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)  বলেন, পূর্বের মতই অত্র প্রতিষ্ঠানের প্রতি যথাসাধ্য সাহায্যে ও সহযোগিতা করা হবে। এসময় পুলিশ সুপার মহোদয় মাদ্রাসার সকল এতিম  শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে শুনেন। তিনি এতিম শিক্ষার্থীদের থাকার স্থান ও খাবার পরিবেশ তদারকি করেন। পবিত্র রমজান মাসে অত্র  মাদ্রাসার কমিটির সদস্য ও শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে পুলিশ সুপার মহোদয়ের সাথে যোগাযোগ করার জন্য বলেন।
পরবর্তীতে  তিনি এতিম শিক্ষার্থীদের সাথে দোয়া ও মুনাজাত এ অংশগ্রহণ করেন এবং এতিম শিক্ষার্থীদের  নিজ হাতে ইফতার বণ্টন করেন এবং তাদের সাথে ইফতার করেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মো. জসীম উদ্দিন, পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মো. তানভীর হোসেন, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক এবং এতিম শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৪/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit