শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

গাজায় ফের ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর হামলা, নিহত ১১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে (২৯ ফেব্রুয়ারি) গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে একটি ত্রাণ বিতরণ পয়েন্টে অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর নির্বিচার গুলিবর্ষণ করে ইসরাইলি বাহিনী। তাতে অন্তত ১১২ জন নিহত হন। এছাড়া আহত হন আরও কমপক্ষে ৭৬০ জন।

 
ইসরাইলের অবরোধ ও ত্রাণ সরবরাহে বাঁধা দেয়া গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এমন অবস্থায় ফিলিস্তিনিরা তাদের পরিবারের জন্য আটা জোগাড় করার চেষ্টা করছিলেন। আর সেই অভুক্ত লোকগুলোর ওপর নির্বিচার গুলিবর্ষণ করে চালানো এ হত্যাকাণ্ডকে ‘ফ্লাওয়ার ম্যাসাকার’ হিসেবে অভিহিত করা হয়।
 
ফ্লাওয়ার ম্যাসাকারেই থামেনি ইসরাইলি বাহিনী। এরপর নিয়মিতই ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর গুলি চালিয়ে যাচ্ছে। সবশেষ গুলি চালানো হলো মঙ্গলবার (১২ মার্চ)। এ ঘটনার প্রতিক্রিয়ায় গাজা মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি দখলদার বাহিনী অভুক্ত সন্তানদের ক্ষুধা মেটানোর জন্য জীবিকা অনুসন্ধানকারী ফিলিস্তিনিদেরকে টার্গেটে পরিণত করছে।
 
এদিকে অবরুদ্ধ গাজার খান ইউনিস ও রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ১৮৪ জনে। আহত হয়েছে আরও ১২৯ জন। এর মধ্যদিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৮৮৯ জনে।  
 
গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। অন্যদিকে নেতানিয়াহু বাহিনীকে লক্ষ্য করে পাল্টা রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে সোমবার ব্যাপক স্থল অভিযান চালায় ইসরাইলি সেনারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের লুকিয়ে থাকা সদস্যদের খোঁজে বাড়ি বাড়ি গিয়ে চালানো হয় তল্লাশি।
 
দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরেও এদিন ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি। হতাহত হন নারী-শিশুসহ বহু নিরীহ ফিলিস্তিনি। রাফায় চলমান অভিযান থেকে নিরীহ ফিলিস্তিনিদের নিরাপদ রাখার কোন পরিকল্পনা দিতে পারেনি ইসরাইল। এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
 
স্থল অভিযান জোরদার করলেও হামাস সদস্য কিংবা জিম্মিদের খোঁজ পায়নি ইসরাইলি সেনারা। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এখনও হামাসের কাছে প্রায় ১শ জিম্মি আছে।
 
গাজার পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করেও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা। এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের আইতা-আল-শাব ও আকোরা এলাকায় এসব হামলা চালানো হয়।
 
ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। ইসরাইল-লেবানন সীমান্তবর্তী খিরবেত মার, আল-সামাকা নামক এলাকায় রকেট ছোড়ার কথা নিশ্চিত করেছে গোষ্ঠীটি। সেইসঙ্গে সীমান্ত এলাকায় ইসরাইলের ড্রোন প্রতিহতের কথাও জানিয়েছে হিজবুল্লাহ।
 
এমন পরিস্থিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পবিত্র রমজান মাসকে সম্মান জানিয়ে অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আহ্বান আন্তোনিও গুতেরেস।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit