মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

চীনে কয়লাখনি দুর্ঘটনায় ১২ জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনে পৃথক দুই কয়লাখনি দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। দুটি দুর্ঘটনার একটি ঘটেছে গতকাল সোমবার রাতে শানজি প্রদেশের জংইয়াং কাউন্টিতে। খনিটিতে কাজ চলাকালে ভূগর্ভস্থ কয়লার বাংকার ধসে পড়ে ঘটনাস্থলেই মারা যান ৫ জন। তাদের মধ্যে এখনো দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলের আনহুই প্রদেশের হুয়াইহে এনার্জির কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ৭ জন নিহত ও ২ জন নিখোঁজ হন। 

২০২৩ সালে চীনের শীর্ষস্থানীয় কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে দুর্ঘটনায় মৃত্যুর হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। সরকার দুর্ঘটনা কমাতে অতিরিক্ত উৎপাদন না করার নির্দেশ দেয়। এছাড়া কয়লাখনিতে নিরাপত্তা সংশ্লিষ্ট বিদ্যমান আইন সংস্কারেও সরকার নজর দেয়। তবে উক্ত সংশোধিত আইনে কিছু উল্লেখযোগ্য সমস্যা রয়েছে বলে প্রতিবেদনে জানা যায়। 

কয়লাখনিতে দুর্ঘটনায় মৃত্যু চীনের একটি নিয়মিত চিত্র। গত মাসে চীনের পিংডিংশান শহরে কয়লাখনি দুর্ঘটনায় ১০ জন মারা যান। পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা তল্লাশি করা হয়; কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ার মতো কোনো পরিবর্তন দেখা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit