মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

ট্রাকের নির্বাচন করতে গিয়ে আমার নামও ট্রাক হয়ে গেছে: মাহি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে লড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্বাচনে পরাজয়ের পর বর্তমানে অভিনয়, ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। 

জবাবে দর্শকসারি থেকে কেউ কেউ মাহিয়া মাহি বলে চিৎকার করেন, আবার কেউ বা ট্রাক ট্রাক বলে চিৎকার করতে থাকেন। যেটি শুনে মজার ছলে মাহি বলে ফেলেন, ‘ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে এসেছি শুধু ট্রাক মার্কার জন্য।’

এর পর ভালুকার নারীদের প্রশংসা করতে শোনা যায় মাহিকে। তিনি বলেন, আমি কোনো অনুষ্ঠানে গিয়ে এত মা-বোনকে একসঙ্গে দেখিনি। ভালুকার মা-বোনেরা অনেক সংস্কৃতি পছন্দ করে বলেই মনে হচ্ছে।

উল্লেখ্য, গত মাসে স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মাহি। এর পর থেকে সন্তান ফারিশ সরকারকে নিয়ে আলাদা থাকছেন তিনি। শিগগিরই পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit