মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দুটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১২ মার্চ) স্থানীয় সরকার এবং গণমাধ্যম জানায়, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পূর্বাঞ্চলের কস্টোভো এবং ওরিওল শহরের দুটি তেলের ডিপোতে বিস্ফোরণ হয়। এছাড়াও রাতভর মস্কোর কয়েকটি এলাকা লক্ষ্য করে ইউক্রেন ২৫টি ড্রোন হামলা চালিয়েছে বলে জানানো হয়। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তামাধ্যম আরআইএ জানায়, রাশিয়ার তরফ থেকে সবগুলো ড্রোন ভূপাতিত করা হয়েছে কিনা সে বিষয়ে কোন কিছু জানানো হয়নি।
 
টেলিগ্রামে এক বার্তায় কস্টোভোর স্থানীয় গভর্নর নিকিতিন জানান, মঙ্গলবার (১২ মার্চ) সকালে ড্রোন হামলায় শহরের শিল্প এলাকার একটি জ্বালানী ও শক্তি কমপ্লেক্সের একটি ইউনিটে আগুন ধরে যায়। 
 
এছাড়া ড্রোনের আঘাতে ওরিওলের একটি পেট্রোলিয়াম ট্যাঙ্ক বিস্ফোরিত হয় বলে জানানো হয়। এ সময় রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলেও ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে কয়েকটি এলাকা ড্রোনের আঘাতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।      
তবে ইউক্রেনের এই ড্রোন হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধে বর্তমান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। বলেন, গতমাসে তাদের অন্যতম শহর আভদিভকা দখল করার পর আর এগোতে পারেনি মস্কোর সেনাবাহিনী।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit