মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বায়ুদূষণ রোধে ৪৫৮ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা: পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১২ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১০০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনা কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এর মধ্যে ২০৯টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রাজধানী ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে ইটভাটার ট্রাকারের মাধ্যমে অধিক দূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রযুক্তি ব্যবহার করার কারণে কর্মকর্তাদের নিজস্ব পছন্দে ইটভাটা বাছাই করার সুযোগ থাকবে না।
 
সভায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন নির্মাণকালীন দূষণ, কালো ধোঁয়া নির্গমনকারী পরিবহন ও কলকারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রাখার নির্দেশ দেন পরিবেশমন্ত্রী।এ সময় সরকারি নির্মাণে শতভাগ ব্লক ব্যবহারের সংশোধিত রোড ম্যাপ ঘোষণা এবং ব্লকের উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা দেয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
 
কর্মসূচিতে উল্লিখিত সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক (একবার ব্যবহারের প্লাস্টিক) মুক্ত ঘোষণা, অনলাইন ইটিপি মনিটরিং, ইপিআর গাইডলাইন ও ন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক প্রণয়নসহ বিভিন্ন উদ্যোগের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চান মন্ত্রী। জনগণের প্রতি মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি পূরণে অগ্রাধিকার কর্মসূচির সময়োচিত বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
 
সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয় ও অধীন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit