বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

শরীয়তপুর সদর হাসপাতালে দালাল নির্মুলে অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৯৩ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর হাসপাতালে ডাক্তারদের ছত্রছায়ায় দালাল-পালন করা হয় বলে অভিযোগ রয়েছে। কতিপয় ডাক্তার তাদের সহকারি পরিচয়ে অর্ধডজন দালালও পালন করে থাকেন। দলালদের দৌরাত্ব, চিকিৎসকদের অবহেলাসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এবার শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন দালাল নির্মূলে সদর হাসপাতালে অভিযান চালায়। অভিযানকালে সিভিল সার্জন ডা, আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিবুর রহমান, আবাসকি মেডিকেল অফিসার ডা. মিতু আক্তার, মেডিকেল ডা. অফিসার আকরাম এলাহী উপস্থিত ছিলেন।

অভিযানকালে কয়েক নারী দালাল ও বেসরকারি এ্যাম্বুলেন্স চালকদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। অথচ সেই মুহুর্তে মতিয়ারা বেগম (৫৫) নামে একজন রোগী যায় মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী মোহাম্মদ ইলিয়াসের চেম্বারে। তিনি তাকে ৫টি পরিক্ষা লিখে কাগজ ধরিয়ে দিয়ে সহকারীর মাধ্যমে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেয়। সেই সকল পরীক্ষা নীরিক্ষার ব্যবস্থা সদর হাসপাতালেই ছিল বলে জানা গেছে।

রোগী মতিয়ারা বেগম জানায়, ডাক্তার পরীক্ষা লিখে তার সহকারীর মাধ্যমে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে পাঠায়। পরীক্ষা শেষে রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে গিয়ে ডাক্তারকে পায়নি। পরে তিনি তত্ত্বাবধায়কের কাছে গিয়ে অভিযোগ করেন। তত্ত্বাবধায়ক আরএমওকে বিষয়টি সমাধান করতে বলেন।সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান বলেন, একজন ডাক্তার তার চেম্বারে সিরিয়াল নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষ্যে একজন সহকারি নিয়োগ দিতে পারবেন। একাধিক সহকারী নিয়োগের কোন সুযোগ নাই।

তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিবুর রহমান বলেন, হাসপাতালের ভিতরে এ্যাম্বুলেন্স না রাখার জন্য নিজে বলেছি এবং আইন-শৃঙ্খলা মিটিংয়ে উল্লেখ করেছি। কোন লাভ হয়নি। তাছাড়া আমি আসার পূর্বে যা হয়েছে তা নিয়ে কথা বলতে চাই না। আমি কোন দালালকে সুযোগ করে দেইনি। মতিয়ারা বেগম যে পরীক্ষা নীরিক্ষা বাহিরে করেছেন তার সব কয়টি হাসপাতালেই হয়। যে ডাক্তার রোগীকে পরীক্ষার জন্য বাহিরে পাঠিয়েছেন সেই বিষয়ে তাকেই জবাব দিতে হবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইন উদ্দীন বলেন. সদর হাসপাতাল সেবা মুখী ও জন বান্ধব করার লক্ষে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানকালে কয়েকজন সন্দেহভাজন দালালকে আটক করা হয়েছে। তাদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৪/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit