মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে অনেক দোকান।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাত ২টা ৫ মিনিটে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সেখানে ধাপে ধাপে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। তাদের প্রচেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, এছাড়া হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। যেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পুড়ে গেছে।

আগুন লাগার খবরে সেখানে ছুটে যান দোকানিরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি বলে অনেকেই জানান।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৪/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit