শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

যামিনীপাড়া জোনের উদ্যােগে নতুন ঘর হস্তান্তরসহ পাহাড়ি-বাঙালিদের নগদ অর্থ বিতরণ। 

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৯৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার  যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) কর্তৃক  দুস্থ অসহায় গরীব পরিবারকে নতুন ঘর হস্তান্তরসহ পাহাড়ি-বাঙালিদের নগদ অর্থ বিতরণ করেছে যামিনীপাড়া জোন।
সোমবার (১১ মার্চ) দুপুরের দিকে  যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)সদর দপ্তরে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় গরীব ও অসহায়দের মাঝে চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান, মক্তব নির্মাণের জন্য ডেউটিন,৫টি মাদ্রাসায় ৩৫০কেজি চাউল,এক হতদরিদ্রকে নতুন বসত ঘর হস্তান্তর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদ, কলেজ, মাদ্রাসায় বিভিন্ন অনুদান বিতরণ কার্যত্রুমের উদ্বোধন করেন যামিনীপাড়া ২৩ বিজিবি জোন অধিনায়ক লে.কর্নেল আলমগীর কবির, পিএসসি
যামিনীপাড়া ২৩ বিজিবি জোন সূত্রে জানাগেছে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় ৭৭০ সুবিধা ভোগী  গরীব ও অসহায় মোঃ সুরুজ আলীকে একটি নতুন বসত ঘর হস্তান্তর,চামেলিকা ত্রিপুরাকে ঘর নির্মাণের জন্য ২ বান টিন,নাজমুল হোসেনকে ৩ বান টিন, তৈলাফাং মুসলিমপাড়া এলাকায় মক্তব নির্মাণের জন্য ৩ বান টিন,ডাকবাংলা ক্রিকেট একাদশের জন্য খেলার পোশাকসহ বিভিন্ন খেলার সামগ্রী প্রদান,৬ জন দুস্থ ও অসহায়দের মাঝে চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান 

গ্রীনহিল কলেজের একজন ছাত্রীকে ০১ সেট পাঠ্য বই বিতরণসহ ফাযিল ১ম ও ২য় বর্ষের দরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে পরিবহন ব্যয় বাবদ নগদ ৫,০০০/- টাকা এবং ট্রলি দূঘর্টনায় নিহত জাহাঙ্গীর আলম এর পরিবারকে নগদ ১০,০০০/- টাকা অনুদান প্রদান  ৫ টি মাদ্রাসায় ৩৫০ কেজি চাউল বিতরণ করেন। ২,৪৫,৫৩৫/- টাকার অনুদান প্রদান করেন এবং  ৭৭০ সুবিধা ভোগীর সংখ্যা  জন।

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit