সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

তিন ফরম্যাটেই শীর্ষে ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়াকে হটিয়ে আবারো আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে ভারত। ক্রিকেটের তিন ফরম্যাটেই এখন শীর্ষে কোহলিরা। শনিবার শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে জিতে শীর্ষস্থান ফিরে পায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। 

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে ছিল ভারত। হার দিয়ে সিরিজ শুরু করলেও শেষ চার ম্যাচে দুর্দান্ত জয়ে শীর্ষে উঠে যায় টিম ইন্ডিয়া। এ বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল ভারত। একই সময় তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারতকে সরিয়ে র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে অস্ট্রেলিয়া। এখন অস্ট্রেলিয়াকে সরিয়ে ফের শীর্ষে উঠল ভারত। 

ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের ফল কোনো প্রভাব ফেলবে না র‍্যাংকিংয়ে। ১২২ রেটিং নিয়ে শীর্ষেই থাকবে ভারত। ১১৭ রেটিং নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ১১১ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। ৫১ পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাংকিংয়ের নবম স্থানে রয়েছে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit