বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

সৌদি আরবে কাল থেকে রোজা শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১১ মার্চ থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে বলে সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে। সে হিসেবে রোববার রাতে তারাবির নামাজ শুরু হবে।

অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমাম, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, কাউন্সিল অব ফতোয়া এবং শরিয়া আরবিট্রেশনের সহযোগিতায় দেশটির গ্র্যান্ড মুফতি জানিয়েছে, সোমবার শাবান মাস শেষ হবে। ফলে মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন।

ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া প্রায়ই বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে। ব্রুনেইতে চাঁদ দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার রমজান মাস শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। মালয়েশিয়ায়ও চাঁদের দেখা না পাওয়ার কারণে মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে।

এদিকে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ও ঘোষণা দিয়েছে, সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ, মঙ্গলবার রমজান মাসের প্রথম দিন। সাধারণত সৌদিতে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে পবিত্র এই মাস শুরু হয়। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে। সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit