বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় সংবর্ধিত হলেন কবি ও গবেষক জয়দুল হোসেন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৭১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ‘গোলাম মুস্তাফা আবৃত্তি পদক’ পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযুদ্ধের গবেষক ও কবি জয়দুল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।   

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য বরেণ্য আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার। বক্তব্য রাখেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আবদুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, বঙ্গবন্ধু পরিষদ সদস্য সচিব এটিএম ফয়েজুল কবীর, নারী মুক্তি সংসদ সভাপতি ফজিলাতুন্নাহার, গুণীজন সংবর্ধনা পরিষদ সভাপতি আবদুল বাসেত, সাহিত্য একাডেমির সহ-সভাপতি মানিক রতন শর্মা, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ উপদেষ্টা কবি আবদুর রহিম, বেসরকারি গণগ্রন্থাগার সভাপতি কবি আমির হোসেন, খেলাঘর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, কমরেড নজরুল ইসলাম, শামীম আহমেদ, কমরেড নজরুল ইসলাম, মো. হাবিবুর রহমান পারভেজ, মোমিনুল আলম বাবু, সুজন সরকার, ফাহিম মুনতাসির, মো. হুমায়ুন কবীর। 

সংবর্ধনা অনুষ্ঠানে কবির কবিতা থেকে দলগত আবৃত্তি করেন তিতাস আবৃত্তি সংগঠন, সাহিত্য একাডেমি, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র, আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র ও সোনালী সকাল। নৃত্য পরিবেশন করেন সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন। সঞ্চালনায় ছিলেন মনিরুল ইসলাম শ্রাবণ ও ফারদিয়া আশরাফি নাওমী।

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit