মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

ভারতের নির্বাচন কমিশনার কেন পদত্যাগ করলেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু গোয়েলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। রোববার (১০ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অরুণ গোয়েল ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে তাকে পদত্যাগ না করতে বলা হয়েছিল। তার পদত্যাগের পর অনেকে তার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেও পরে শীর্ষ কর্মকর্তারা জানান, তার শরীর পুরোপুরি ঠিক আছে।

তবে নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, অনেকদিন থেকেই গোয়েলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমারের কিছু বিষয়ে মতপার্থক্য চলছিল। এ কারণেই পদত্যাগ করেছেন তিনি। ভারতের নির্বাচন কমিশনে তিনজন প্যানেল সদস্য থাকে। আগে থেকেই একটি পদ ফাঁকা থাকায় এখন শুধু রাজিব কুমারই প্যানেল সদস্য হিসেবে থাকলেন।
 
অবসরপ্রাপ্ত আমলা অরুণ গোয়েল পাঞ্জাব ক্যাডারের ১৯৮৫ ব্যাচের আইএএস অফিসার ছিলেন। ২০২২ সালের নভেম্বরে নির্বাচন কমিশনে যোগদান করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit