বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল, মেয়র পদে প্রার্থী ঘোষণা শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর স্ত্রীসহ মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলীর আয়কর নথি জব্দ ‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

প্রাক বিয়েতে কেন ‘হাজার কোটি টাকা’ খরচ করলেন আম্বানি?

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : একজন ভালো ব্যবসায়ীর মূল ধর্মই হলো কারণ ছাড়া কোনো পয়সা পানিতে না ফেলা। অথচ ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়ে নয়, প্রাক বিয়ের অনুষ্ঠানেই হাজার কোটি টাকা খরচ করায় রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকেই প্রাক বিয়ের অনুষ্ঠানকে ‘বড়লোকের বিরাট কারবার’ বলে তকমা দিয়েছেন।


অনন্ত আম্বানি ও তার হবু স্ত্রী রাধিকা মার্চেন্ট। ছবি: সংগৃহীত
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে  অনন্ত আম্বানি ও তার হবু স্ত্রী রাধিকা মার্চেন্ট। ছবি: সংগৃহীত

 

১। প্রথেমেই বলা যাক, নিজ দেশে এত বড় আয়োজন কেন করলেন আম্বানি? বিদেশের এত সুন্দর সুন্দর লোকেশন থাকতে কেন ভারতে এত বড় চোখ ধাঁধানো ইভেন্ট করলেন আম্বানি তার কারণ মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
 
গত বছরের নভেম্বরে মোদি ঘোষণা দেন যে, ধনীরা বিয়ের অনুষ্ঠান কিংবা কোনো বড় ইভেন্টের আয়োজন করলে যেন তা দেশের মাটিতে করাতেই প্রাধান্য দেন।

ভারতকে আগামী কয়েকবছরের মধ্যে বিশ্বের তৃতীয় অথনীতির দেশে পরিণত করার গ্যারান্টি দেন মোদি। ছবি: সংগৃহীত
 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

 

মোদির এ কথার পূর্ণ সমর্থন দিলেন মুকেশ আম্বানি। প্রমাণ করে দিলেন ভারতের মাটিতে জমকালো অনুষ্ঠানে প্রয়োজনে বিদেশিরা ভারতের মাটিতে পা রাখবেন।

অনন্ত আম্বানির সঙ্গে রাধিকার বিয়ের আয়োজনে থাকছেন হাজারও অতিথি।
প্রাক বিয়েতে অনন্ত- রাধিকা। ছবি: সংগৃহীত

 

২। শুধু যে মোদির কথাকে সমর্থন করার জন্য নিজ দেশে জমকালো বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন আম্বানি, তা কিন্তু নয়। এর পেছনে রয়েছে আরেকটি কারণ। একটু খেয়াল করলেই দেখবেন, হাজার কোটি টাকা খরচ করা অনন্ত আম্বানি প্রাক বিয়ের অনুষ্ঠান হয়েছে জামনগরে।
 
আম্বানি পরিবারের প্রাইভেট গ্রিন ল্যান্ড জামনগর। এটি একটি টুরিস্ট ল্যান্ড। বন্যতার প্রজেক্টের এ জাম নগরকে ভবিষ্যতে সাফারি পার্ক, বিয়ের অনুষ্ঠানের ইভেন্ট আর টুরিস্ট স্পট করার চিন্তা ভাবনা রয়েছে আম্বানিদের। যে কারণে ২ মার্চ অর্থাৎ প্রাক বিয়ের দ্বিতীয় দিনের থিমের নাম তারা রেখেছিলেন  ‘জঙ্গল অ্যাডভেঞ্চার’।
 
ওই দিন তাই আমন্ত্রিত অতিথিরা সবাই এ থিমের পোশাক পরেই অনুষ্ঠানে হাজির হন। থিম অনুযায়ী সাজেন। এতে কি হলো ছেলের প্রাক বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের ব্যবসায়িক স্পটকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দিলেন আম্বানি।

ছোট ছেলের প্রাক বিয়ের অনুষ্ঠানে আম্বানি পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

 

৩। হাজার কোটি টাকা প্রাক বিয়ের অনুষ্ঠানে শুধু নিজেদের খুশি লুকিয়ে ছিল না, সেই সঙ্গে লুকিয়ে ছিল গভীর দেশপ্রেমও। কারণ এ প্রাক বিয়ের অনুষ্ঠানের মাধমে ভারত রাষ্ট্রও হয়েছে সেরা লাভবান। কী করে জানেন?
 
নিশ্চয়ই মনে আছে, অনন্তর প্রাক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিশ্বের নামি দামি ব্যবসায়ীরা। যাদের মধ্যে রয়েছেন রিলায়েন্সের শীর্ষ বিনিয়োগকারী ও ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, ব্রুক ফিল্ড এসেট ম্যানেজমেন্টের ব্রুস ফ্ল্যাট এবং ব্রিটিশ পেট্রোলিয়ামের মারে অচেনক্লসের মতো ব্যবসায়ীরা।
 
এ তিনটি প্রতিষ্ঠান মালিককে নিয়ে এক মেগা প্রজেক্টের কাজ হাতে নিয়েছে আম্বানি পরিবার। যে ব্যবসায় সবচেয়ে বেশি লাভ হবে আম্বানির। সেই সঙ্গে পুরো ভারতের।
 
৪। বিদেশী এত গায়িকা থাকতে কেন মার্কিন পপ গায়িকা রিহানাকে নিয়ে মেতে উঠলেন আম্বানি পরিবার। এমন প্রশ্ন কখনও হয়তো মাথাতেই আসেনি আপনার। কি তাই তো?
 

অনন্ত রাধিকার প্রাক-বিয়ের অনুষ্ঠানে বিদেশি সেলিব্রেটিদের মেলা। ছবি: সংগৃহীত
অনন্ত রাধিকার প্রাক-বিয়ের অনুষ্ঠানে ছিল বিদেশি সেলিব্রেটিদের মেলা। ছবি: সংগৃহীত

 

ধনীদের ব্যবসায়িক বুদ্ধি আসলেই সাধারণ মানুষের চিন্তার বাইরে! কারণ আপনি জানলে অবাক হবেন এখানেও ছিল আম্বানি পরিবারের ব্যবসায়িক উদ্দেশ্য। পপ গায়িকা রিহানার নাচ ও গানে প্রাক বিয়ের অনুষ্ঠানে নিজেকে আটকে রাখলে ভুল করবেন। মূলত এসবের আড়ালে ব্যবসায়িক স্বার্থ হাসিল করে নিয়েছে আম্বানি।
  
বিয়েতে গান গাইবার জন্য একশ কোটি টাকা পারিশ্রমিক দেয়ার পেছনে রয়েছে রিহানার ‘ফেন্ট বিউটি ’ নামের বিউটি প্রোডাক্ট। এ প্রোডাক্টকে ভারতে লঞ্চ করতে চাইছে আম্বানির মেয়ে এশা আম্বানি। রিহানার ‘ফেন্ট বিউটি ’আর ইটালিয়ান কসমেটিক ব্র্যান্ড কিকো মিলানো প্রোডাক্ট নিয়ে ৩৫০ কোটির ব্যবসা দাঁড় করানোর প্ল্যানে রয়েছে এশা। এরই মধ্যে প্রাক বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে রিহানা সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে আম্বানি পরিবারের। সেই সুবাদে রিহানা সাইন করে ফেলেছেন আম্বানির নতুন এ বিজনেস প্ল্যান।
  

আম্বানির কাছ থেকে অবাক করা পারিশ্রমিক পাচ্ছেন মার্কিন গায়িকা রিহানা! ছবি: সংগৃহীত
রিহানাকে নিয়ে ৩৫০ কোটির ব্যবসা দাঁড় করানোর প্ল্যান রয়েছে আম্বানি পরিবারের। ছবি: সংগৃহীত

 

৫। বিনিয়োগের স্থান হিসেবে ভারত সবচেয়ে আকর্ষণীয় স্থান। সেই সঙ্গে ব্যবসার মাধ্যমে বিদেশ থেকে ভারতীয় ব্যাংকগুলো টাকায় ভরিয়ে তোলার যে প্ল্যান মোদি করেছে তা বাস্তবে রূপ দিতে চলেছে মুকেশ আম্বানি। আর এসবই ব্যবসায়িক উদ্দেশ্য আম্বানি হাসিল করার জন্য ছেলের বিয়ের প্রাক বিয়ের অনুষ্ঠানকে বেছে নিয়েছেন। কারণ এক্ষেত্রে শুধু ব্যবসায়িক সম্পর্ক গভীর হবে না, পারিবারিক বন্ধনও অটুট থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও তার পরিবারের সঙ্গে।
 
যেখানে ব্যক্তিগত, এত ব্যবসায়িক উদ্দেশ্য আর দেশের স্বার্থ লুকিয়ে রয়েছে সেখানে ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়েতে হাজার কোটি টাকা খরচ করতেই পারেন ধনকুবের মুকেশ আম্বানি। সব তথ্য জানার পর এমনই মন্তব্য করছেন নেটিজেনরা।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/বিকাল ৪:১২


Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit