শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

উড়ন্ত বিমানে ২৮ মিনিট ঘুমে দুই পাইলট, অতঃপর…

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশে বিমান উড়ছে। ঠিক এমন সময় দুই পাইলটই যদি ঘুমিয়ে পড়েন তা হলে কী অবস্থা হবে বলুন তো? সত্যি এমন একটি ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার বাতিক এয়ারের একটি এ৩২০ এয়ারবাসের বেলায়। তবে সৌভাগ্যক্রমে কোনো বিপদ ছাড়াই বিমানটি নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারে।

উড়োজাহাজটি যখন ৩৬ হাজার ফুট উচ্চতায় পৌঁছায়, তখন দুই পাইলটই হেডসেট খুলে ফেলেন এবং ককপিটের লাইডস্পিকারের ভলিউম বাড়িয়ে দেওয়া হয়। এ সময় কমান্ডে থাকা পাইলট (পিআইসি) দ্বিতীয় পাইলটের (এসআইসি) কাছে বিশ্রাম নেওয়ার অনুমতি চান। এটা মঞ্জুর হয়। পিআইসি ঘুমিয়ে পড়েন। অপর পাইলট তখন দায়িত্ব বুঝে নেন।

কমান্ড পাইলটের ঘুম ভাঙলে অপর পাইলটের কাছে জানতে চান তিনি বিশ্রাম নিতে চান কিনা। জবাবে এসআইসি জানান তার বিশ্রামের প্রয়োজন নেই। দুই পাইলট এর পর নিজেদের মধ্যে ৩০ সেকেন্ডের মতো কথা বলেন। তার পর পিআইসি আবার ঘুমিয়ে পড়েন।

২০ মিনিটের মতো এসআইসি জাকার্তা এয়ার কন্ট্রোল সেন্টারের (এসিসি) একটি নির্দেশ পাঠ করেন। তার পর অসাবধানতাবশত ঘুমিয়ে পড়েন।  বিমানটি চলছিল অটো পাইলটেই। ১২ মিনিট পর জাকার্তা এসিসি জানতে চায় BTK6723 ফ্লাইটটি বর্তমানে যেদিকে যাচ্ছে এটা ধরে আর কতক্ষণ চলবে। কিন্তু পাইলটদের থেকে কোনো উত্তর পায়নি।

এসআইসির সঙ্গে এসিসির শেষ রেকর্ড করা আলাপচারিতার ২৮ মিনিট পর কমান্ড পাইলট ঘুম থেকে ওঠে পড়েন। আর আবিষ্কার করেন উড়োজাহাজটি সঠিক পথে নেই। তিনি তার পরই দেখতে পান অপর পাইলট ঘুমিয়ে আছেন। তিনি তাকে ঘুম থেকে ডেকে তোলেন। 

এ সময়ই জাকার্তা এসিসিকে জানান, BTK6723-এর রেডিও যোগাযোগে সমস্যা হয়েছিল এবং এর সমাধান হয়েছে এখন। তার পর উড়োজাহাজটি চলতে থাকে এবং ঝামেলা ছাড়াই জাকার্তায় অবতরণ করে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit