আন্তর্জাতিক ডেস্ক : পাঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী নওয়াজ শরিফ কন্যা মরিয়ম নওয়াজের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা শের আফজাল মারওয়াত। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
মারওয়াতের মতে, তাকে হত্যার এই চুক্তিটি শুধু একটি মৌখিক হুমকির মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং এর সঙ্গে জড়িত ছিল বাস্তব আর্থিক লেনদেন।
মারওয়াত আরও বলেন, তাকে হত্যার এই পরিকল্পনায় অর্থ প্রদানের অনুমোদনও দিয়েছিলেন মরিয়ম নওয়াজ। আর্থিক লেনদেনটি দুবাইতে সম্পন্ন হয়েছিল বলে জানান তিনি।
পিটিআই নেতা আরও বলেন, হত্যার পরিকল্পনায় মরিয়ম নওয়াজের সম্পৃক্ততার বিষয়টি গোপন টেলিফোন কথোপকথনের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। এ বিষয়ে তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধও করেন মারওয়াত।
কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/বিকাল ৩:৫০