বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

যেকোনও সময় রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নেবে বিদ্রোহীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইনের রাথডং শহরে দেশটির জান্তা বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে স্থানীয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বিদ্রোহীদের একটি সূত্র জানিয়েছে, যেকোনও সময় গুরুত্বপূর্ণ অঞ্চল রাথডং আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে আসবে।

জান্তার সেনারা ইতোমধ্যে দুটি ঘাঁটি ছেড়ে চলে গেছে। কিন্তু তারা আবার ৫৩৮নং ব্যাটালিয়নে জড়ো হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, “সেনারা ৫৩৮নং ব্যাটালিয়ন রক্ষার চেষ্টায় আছে। ২২ নং ডিভিশনের সেনারা যারা ৫৩৬নং ব্যাটালিয়নে ছিল তারা ৫৩৮নং ব্যাটালিয়নে যোগ দিয়েছে। টানা কয়েক ঘণ্টা তীব্র গোলাগুলি হয়েছে।”

ধারণা করা হচ্ছে, জান্তা বাহিনীর সব ব্যাটালিয়নের পতন হবে এবং সেগুলোতে বিদ্রেোহীদের নিয়ন্ত্রণ স্থাপিত হবে।

গত ১৪ জানুয়ারি ইয়ে সো চোং ট্যাকটিক্যাল অপারেশন কমান্ড ঘাঁটি ছেড়ে চলে যায় জান্তা সেনারা। পরের দিন এই ঘাঁটির কমান্ডারসহ ১০০ সেনা আত্মসমর্পণ করেন।

রাখাইন থেকে জান্তা বাহিনীকে পুরোপুরি হটিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে রাখাইন আর্মি। আর যতক্ষণ পর্যন্ত সেনারা চলে না যাচ্ছে ততক্ষণ হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।

জান্তা বাহিনীকে ইতোমধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে আরাকান আর্মি। তারা জানিয়েছে, যেসব সেনা এখন আত্মসমর্পণ করবেন তাদের ক্ষমা করে দেওয়া হবে। সূত্র: নারিনজারা নিউজ

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit