মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে বিদেশী সিগারেট সহ গ্রেফতার এক

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২২০ Time View
জসীম উদ্দিন জয়নাল পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত দিয়ে নিয়ে আসা অ্যবৈধ বিদেশী সিগারেট সহ ছরাফ চাকমা (৩৮) কে গ্রেফতার করেছে খাগড়াছড়ি সদর থানা  পুলিশ।শনিবার (৯মার্চ) দুপুরের দিকে খাগড়াছড়ি সদর থানার চৌকস পুলিশ টিম খাগড়াছড়ি পৌরসভার ২নং পৌর ওয়ার্ডস্থ পানছড়িগামী রাস্তায় কলেজ গেট মোহাম্মদপুর কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ছরাফ চাকমা (৩৮)কে বিদেশী সিগারেট সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী-ছরাফ চাকমা (৩৮) জেলার পানছড়ি উপজেলার যোগেশ্বর পাড়া, এলাকার বাসিন্দা আলোকেন্দু চাকমার ছেলে।খাগড়াছড়ি সদর থানার সূত্রে জানা গেছে আসামীর নিকট হতে ২০৮ কার্টুন ORIS SILVER PREMIUM QUALITY BLEND বিদেশি সিগারেট, যাহার মূল্য অনুমান (২০৮x১০০০)=২,০৮,০০০/-(দুই লক্ষ আট হাজার) টাকা ও ০১টি নীল রঙের টমটম উদ্ধার করা হয়েছে।আসামীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/সকাল ৯ :৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit