রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

মনিরামপুরে উত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় তিন ভাইবোন আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৩৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বড় বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা ছোটভাই মিন্টু হোসেনকে রাতে বাড়ি থেকে উঠিয়ে এনে বেধড়ক মারপিট করে। দুইদিন পর শুক্রবার সকালে মিন্টুর অসুস্থ মায়ের মৃত্যু হয়। এ দিন বিকেলে দুই বোন ডাক্তারের কাছে যাওয়ার সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাদেরকে মারপিটে আহত করে। শুধু তাই নয়, এ সময় তাদের উদ্ধার করতে আসলে সন্ত্রাসীরা ছোটভাই মিন্টুকে মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। পরে স্থানীয়রা আহত তিন ভাই-বোনকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আর এ ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদা বাজারে। এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগ করা হয়েছে পার্শ্ববর্তি যশোর কোতয়ালী মডেল থানার এএসআই তৌহিদুল ইসলামের নেতেৃত্বে শনিবার সকালে সন্ত্রাসীরা ভূক্তভোগী মিন্টুর বাড়ি তছনছ করে। বিষয়টি জানাজানি হলে প্রশাসনসহ এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম ও এলাকাবাসী জানায়, মনিরামপুর উপজেলার জামজামি গ্রামের মৃত ইসমাইল হোসেনের বড় মেয়ে তানিয়া খাতুন স্বামী-সন্তান নিয়ে পিতার বাড়িতে বসবাস করেন।তানিয়া অভিযোগ করেন পার্শ্ববর্তি সিরাজসিঙ্গা গ্রামের হাবিবুর রহমান, লিটন হোসেন ও মাহাবুবুর রহমান প্রায়ই তাকে উত্যক্ত করে আসছে। এ ব্যাপারে প্রতিবাদ করলে ছোটভাই মিন্টু হোসেনের সাথে তাদের কথাকাটাকাটি হয়।

অভিযোগ রয়েছে এ ঘটনার রেশ ধরে গত বুধবার রাত সাড়ে ১১ টার দিকে হাবিব, মাহাবুব ও লিটনের নেতৃত্বে ৭/৮ জন যুবক বাড়ি থেকে মিন্টুকে ধরে এনে মারপিট করে। এ দিকে দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে মিন্টুর মা জোহরা বেগমের মৃত্যু হয় শুক্রবার সকাল ১০ টার দিকে। মায়ের দাফন সম্পন্নের পর দুই বোন তানিয়া খাতুন ও শিফালী খাতুন বিকেলে বাড়ি থেকে রওনা হয় কুয়াদা বাজারে ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য।

কিন্তু অভিযোগ রয়েছে সন্ধ্যার পর কুয়াদা বাজারে ওয়ালটন শোরুমের সামনে পৌছলে হাবিব, মাহাবুব ও লিটনের নেতৃত্বে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা লাঠিসেটা নিয়ে দুবোনের উপর হামলা চালিয়ে মারপিট করে। খবর পেয়ে ছোটভাই মিন্টু আসে তাদের উদ্ধার করতে। অভিযোগ রয়েছে এসময় সন্ত্রাসীরা তাকেও মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। পরে স্থানীয়রা আহত তিন ভাই-বোনকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে ওই রাতেই সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়।

মিন্টুর ফুফা শ্রমিকলীগ নেতা আবদুর রাজ্জাকসহ স্থানীয়রা অভিযোগ করেন পার্শ্ববর্তি যশোর কোতয়ালী মডেল থানার এএসআই তৌহিদুল ইসলামের নেতৃত্বে শনিবার সকালে সন্ত্রাসীরা ভূক্তভোগী মিন্টুর বাড়ি তছনছ করে। বিষয়টি জানাজানি হলে প্রশাসনসহ এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তবে বাড়ি তছনছের অভিযোগ অস্বীকার করে এএসআই তৌহিদুল ইসলাম বলেন, কোতয়ালী থানার একটি অভিযোগের ভিত্তিতে মনিরামপুরের জামজামি গ্রামে মিন্টুর বাড়িতে গিয়েছিলাম।

কিন্তু কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় আসামিদের আটকের ব্যাপারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী মাসুদ জানান, কোতয়ালী থানার এএসআই তৌহিদুল ইসলামের বিষয়টি জানার পর উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit