বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ডোমারে ৮ম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১১০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউট” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ৮ম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ ২০২৪ শহীদ রুমী পল্লী’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮মার্চ) বিকালে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আফতাব উদ্দিন সরকার।

পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট এর সভাপতি নাজমুল আলম (বিপিএএ)’র সভাপতিত্বে অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, পৌর মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু, বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বিশিস্ট শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, সহকারী কর্মকর্তা জহুরুল হক, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, শিক্ষিকা নাজিরা আক্তার চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন।

এর আগে গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট এর সভাপতি নাজমুল আলম (বিপিএএ)। তিনি বলেন, ১৯০৭ সালের ১ আগস্ট ইংল্যান্ডের ব্রাউনসি দ্বীপে ২০ জন বালককে নিয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলক ক্যাম্পের মাধ্যমে বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের যাত্রা শুরু হয়।

শিশু, কিশোর-কিশোরী,যুবক,তরুণ-তরুণীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় স্কাউটিংয়ের অবদান সারা বিশ্বে স্বীকৃত। উক্ত ক্যাম্পে ৫২টি তাবু রয়েছে এবং উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শাতাধীক শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহন করেন।

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit