রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

রাণীশংকৈলে কুলিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন। 

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০১ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী কুলিক নদী রক্ষার দাবিতে উপজেলা পরিষদ মেইন গেটের সামনে শনিবার ৯ মার্চ দুপুরে এক মানববন্ধন করা হয়।

” কুলিক নদী সুরক্ষা কমিটি”র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতাকর্মী ও সাংবাদিকরা অংশ নেন। এসময় কমিটির আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল রানা ও সদস্য-সচিব আইনজীবী মেহেদী হাসান শুভ ছাড়াও বক্তব্য দেন- উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, আ’লীগ নেতা অধ্যাপক প্রশান্ত কুমার বসাক, কমিটির উপদেষ্টা-সদস্য সাংবাদিক হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী, সাবেক সভাপতি ফারুক আহমেদ, প্রেসক্লাব সহ-সম্পাদক রফিকুল ইসলাম সুজন,ছাত্রনেতা তামিম ও সিজান মাহমুদ প্রমুখ। 
বক্তারা তাদের বক্তব্যে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে কুলিক নদীর ভাঙ্গন ও অবৈধ বালু উত্তোলনরোধ, অবৈধ স্থাপনা ও দখলরোধ করে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ সৃষ্টির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এজন্য তারা সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit